২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২১ জুলাই ২০২৩

পঞ্চগড়ের সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের আরাজি শিকারপুর গ্রামে ডোবার পানিতে ডুবে রোকন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। রোকন একই গ্রামের আবুল কাশেমের ছেলে। সে গাইঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনির শ্রেণীর ছাত্র ছিল। জানা গেছে, দুপুরের দিকে বাবার খোঁজে রোকন বাড়ির পশ্চিম দিকে ডোবার কাছে যায়। সেখানে শিশুর বাবা কাশেম আলী ও দাদা মোসলেম উদ্দীন পাট পঁচানোর কাজ করছিলেন। ছেলে রোকন দেখে কাশেম আলী ছেলেকে বাড়ি যাওয়ার কথা বলে তার কাজ করতে থাকেন। এদিকে বাড়িতে ছেলেকে দেখতে না পেয়ে মা খুঁজতে থাকেন। ইতিমধ্যে রোকনের বাবা ও দাদা তাদের কাজ শেষ করে বাসায় ফিরেন। বাসায় এসে ছেলেকে পাওয়া যাচ্ছে না এমন খবরে পরিবারের সকলেই খুঁজতে থাকে। মায়ের মনের সন্দেহের জেরে ডোবায় খুঁজতে গেলে সেখানে ডুবন্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা। পরে স্থানীয়রা বুঝতে পারে শিশুটি পানিতে ডুবেই মারা গেছে। ধাক্কামারা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুজ্জামান শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সাঁতার না জানায় এমন মৃত্যুর ঘটনা ঘটেছে।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২১ জুলাই ২০২৩

পঞ্চগড়ে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

লিংক কপি হয়েছে!