২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ের দেবীগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষি মেলা শুরু

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২১ জুলাই ২০২৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়।

শুক্রবার (২১ জুলাই) বিকালে দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। উদ্ধোধন শেষে মেলা চত্বরে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাইম মোর্শেদ। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ , উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রহমান সরকার, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ও দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম এমু , পৌর আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম সুইডেন, দেবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ সরকার ইফতেখারুল মোকাদ্দেম, এলজিইডির উপজেলা প্রকৌশলী শাহরিয়ার শাকিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২১ জুলাই ২০২৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষি মেলা শুরু

লিংক কপি হয়েছে!