২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঝালকাঠিতে বাস পুকুরে পড়ে ১৩ জন নিহত

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২২ জুলাই ২০২৩

ঝালকাঠি জেলার সদর উপজেলার ছত্রকান্দায় একটি বাস রাস্তার পাশের পুকুরে পড়ে অন্তত ১৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

সদর থানার উপপরিদর্শক শাখাওয়াত হোসেন জানান, সকালে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থেকে বরিশালগামী বাসটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশের পুকুরে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৩ জন নিহত ও ১৫ জন আহত হয়।

আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় দমকল বাহিনী পুকুর থেকে বাসটি তোলার চেষ্টা করছে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২২ জুলাই ২০২৩

ঝালকাঠিতে বাস পুকুরে পড়ে ১৩ জন নিহত

লিংক কপি হয়েছে!