২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ভাঙ্গায় মাদরাসায় ভর্তি হতে এসে ২ ভাইয়ের মৃত্যু!

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৪ জুলাই ২০২৩

ফরিদপুরের ভাঙ্গায় ভাইকে মাদরাসায় ভর্তি করতে এসে আপন দুই ভাই ইলিশ পরিবহন নামক বাসের চাকায় পৃষ্ট হয়ে প্রাণ হারান। তারা মেহেরপুর থেকে এসেছিলেন।

সোমবার (২৪ জুলাই) আনুমানিক বেলা ৩টায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজা সংলগ্ন হাসামদিয়া নামক স্থানে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।

নিহত আপন ২ভাই হলেনঃ- মেহেরপুর জেলা সদরের নতুন দরবেশপুর এলাকার আদম আলীর বড় ছেলে মো.মাহফুজুর রহমান (৩০) ও ছোট ছেলে হামিম রহমান (১৫)।

জানা যায়, এ সময়ে অন্য একজন গুরুতর আহত হয়েছেন শিপন (৩৪)। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী এলাকার কালুয়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে ঢাকাগামী ইলিশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো-ব-১৪-৬০৫৭) ঘটনস্থলে পথচারীদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে বড় ভাই নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে ছোট ভাইও মারা যান। আহত শিপনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উক্ত বিষয়ে ভাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড় ভাই মাহফুজুর রহমান ছোট ভাই হামিমকে মাদ্রাসা ভর্তি করানোর জন্য ভাঙ্গায় এসে ইলিশ পরিবহনের চাকায় পৃষ্ট হয়ে আপন দুই ভাই-ই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম জানান, মরদেহ দুটি থানা হেফাজতে রয়েছে। ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করে থানায় আনা হয়। এ ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি। রিপোর্ট লেখা পর্যন্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ২৪ জুলাই ২০২৩

ভাঙ্গায় মাদরাসায় ভর্তি হতে এসে ২ ভাইয়ের মৃত্যু!

লিংক কপি হয়েছে!