২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কটিয়াদী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’-এ প্রতিপাদ্য নিয়ে আজ কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সকাল দশটায় কটিয়াদী উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান, স্বাগতিক বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভুঞা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মাঈনুর রহমান মনির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ছাইদুর রহমান, হ্যাচারী অফিসার আনোয়ারুল কবির, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সফল মৎস্য চাষি, উদ্যোক্তা এবং প্রতিষ্ঠানকে পুরষ্কার প্রদান করা হয়।
এরআগে বর্ণাঢ্য শোভাযাত্রা কটিয়াদী উপজেলা রোড হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনাও অবমুক্ত করা হয়।
সপ্তাহব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ, মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় এবং প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান, সুফলভোগীদের মাঝে বৈধ জাল, বিকল্প কর্মসংস্থানের উপকরণ ও মৎস্য খাদ্য বিতরণ, জলাশয়ে পানির ভৌত-রাসায়নিক পরীক্ষা, মৎস্যক্ষেত্রের অগ্রগতি ও উন্নয়ন বিষয়ক প্রামান্যচিত্র প্রদর্শন এবং প্রচারণা। সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে মৎস্য সম্পদের উৎপাদন, সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে গৃহীত কার্যক্রম বিষয়ে মৎস্য সপ্তাহের প্রারম্ভিক হিসেবে গতকাল এক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

কটিয়াদী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

লিংক কপি হয়েছে!