কিশোরগঞ্জের কটিয়াদীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুলাই (বৃহস্পতিবার) বিকাল ৪ ঘটিকা কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে খেলায় আরো উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান, কটিয়াদী পৌরসভার মেয়র মো: শওকত উসমান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. আফজাল হোসেন প্রমুখ।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে কুড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে আচমিতা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
অপর খেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে চরপুক্ষিয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
