২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

দুর্গাপুরে যুবদল নেতা মাদকসহ আটক

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৮ জুলাই ২০২৩

নেত্রকোনার দুর্গাপুরে মাদকসহ নোমান আহম্মেদ (৩৪) নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৭ জুলাই) পৌর শহরের তেরিবাজার ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নোমান আহম্মেদ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এবং উপজেলার নওয়াগাঁও গ্রামের আবু সাইদের ছেলে।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর শহরের তেরিবাজার ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল ও ১০ পাতায় ১০০ পিস টাপাল ট্যাপবলেট জব্দ করা হয়। পরে বিকেলে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২৮ জুলাই ২০২৩

দুর্গাপুরে যুবদল নেতা মাদকসহ আটক

লিংক কপি হয়েছে!