ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় নয়ন ইসলাম (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুর ২ টায় নিজ শয়ন ঘরের জানালার গ্রীলে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
নিহত নয়ন ইসলাম সদর উপজেলার রুহিয়া থানার সেনিহাড়ি (কুড়ালি পাড়া) গ্রামের পান দোকানদার মজিবর রহমানের ছেলে ও এক সন্তানের জনক।
নিহত নয়ন ইসলামের স্ত্রী শারমিন আক্তার জানান, আমার স্বামী দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল মাঝে মাঝে সে বাইরে পালিয়ে যেত এর কারণে আমরা কয়েকবার তাকে বাড়িতে বেঁধে রাখতাম। আজকে আমি গোসল করতে গেলে সেই সুযোগে শয়ন ঘরের জানালার গ্রিলের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পরিবারের লোকজন জানায়,নয়ন মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং মাঝে মধ্যে ছোট খাটো চুরি সহ নেশা গ্রস্থ ছিল।
রুহিয়া থানার এস আই আবু হানিফ আত্মহত্যার বিষয় নিশ্চিত করে বলেন, নয়ন ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয় স্থানীয়রা জানালে আমরা ঘটনা স্থল পরিদর্শনে আসি নিহত নয়ন ইসলামের লাশ উদ্ধার করি।
নিহতের পরিবার ও এলাকাবাসী দাবি করেন, নিহত নয়ন ইসলাম মানসিক ভারসাম্যহীন ছিল। তিনি আরও বলেন আমরা পরিবারের লোকজনের সাথে আলোচনা করে লাশ দাফনের বিষয় সিদ্ধান্ত নিব।
