ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে চলছে মশক নিধন কার্যক্রম। ক্রাশ প্রোগ্রামের এ পর্যায়ে ০৯ থেকে ১৬ নং ওয়ার্ডে চলছে মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম।
এর আওতায় প্রয়োগ করা হচ্ছে এডাল্টিসাইড ও লার্ভিসাইড।
ক্রাশ প্রোগ্রামে চলমান এ কার্যক্রম আজ পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ। এ সময় তিনি সচেতনতামূলক বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
পরিদর্শনকালে খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
