২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সড়ক দূর্ঘটনায় বাঙ্গরা বাজার থানার এএসআই সাজ্জাদুল মান্নানের মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ০২ আগস্ট ২০২৩

কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার রামচন্দ্রপুর থেকে থানায় আশার সময় চাপিতলা এলাকায় অটোরিকশার সাথে পুলিশের মোটরসাইকেল সংঘর্ষে বাঙ্গরা বাজার থানার সহকারী উপপরিদর্শক আহত (এএসআই) সাজ্জাদুল মান্নান (৪১) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা এক কনস্টেবল আলামিন আহত হয়েছেন। তারা দুজন ডিউটিরত অবস্থায় মোটরসাইকেলে ছিলেন। আজ বুধবার বিকেলে দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদুল থানা ব্যারাকেই থাকতেন।
জানা যায়, দুর্ঘটনার পর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এএসআই সাজ্জাদুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যা সোয়া ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরীর জানান ডিউটি অবস্থায় রামচন্দ্রপুর এলাকা থেকে বাঙ্গরা বাজার থানায় আসার পথে চাপিতলা এলাকায় সড়কে অটো রিস্কার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে,এ,এস,আই সাজ্জাদুল গুরুতর আহত হয়, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন, তাহার সাথে থাকা এক কনস্টেবলকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ০২ আগস্ট ২০২৩

সড়ক দূর্ঘটনায় বাঙ্গরা বাজার থানার এএসআই সাজ্জাদুল মান্নানের মৃত্যু

লিংক কপি হয়েছে!