২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কালকিনিতে ভিক্ষুক পুনর্বাসন ও কর্মসংস্থানের লক্ষ্যে গরু বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩

মাদারীপুরের কালকিনি উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে উপজেলার ১১জন ভিক্ষুকদের মাঝে ৪লাখ ৮০ হাজার টাকা মূল্যের গরু বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজ সেবা অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী সমাজ সেবা অফিসার মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ করেন, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা সহ আন্যান্য কর্মকর্তা বৃন্দ।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩

কালকিনিতে ভিক্ষুক পুনর্বাসন ও কর্মসংস্থানের লক্ষ্যে গরু বিতরণ

লিংক কপি হয়েছে!