২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে শিয়ালের কামড়ে আহত চার

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিয়ালের কামড়ে ৪ জন আহত হয়েছেন।

উপজেলার পৌর এলাকার ধামদী গ্রামে বৃহস্পতিবার (০৩ আগস্ট) বিকালে ওই গ্রামে শিয়ালের আক্রমণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহফুজা মুনমুন।

আহতেরা হলেন- পৌর এলাকার ধামদী গ্রামের নূর আলী বেপারীর মেয়ে নূরজাহান (১১, একই এলাকার সাকিব (১৭), আলতু মিয়ার স্ত্রী মোসা. রহিমা বেগম (৪৫) ও ফখর উদ্দীন (৬৫)।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন-‘ গত কয়েকদিন ধরেই শিয়ালের উৎপাত বেড়েছে। এ অবস্থায় আজ দুপুরে ১০-১৫ শিয়ালের একটি দল হঠাৎই আক্রমণ চালায়। এসময় শিয়ালের কামড়ে ৪ জন আহত হন। এই অবস্থায় এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে’।

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহফুজা মুনমুন বলেন- ‘ শিয়ালের কামড়ে আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। এ ছাড়াও তাঁদেরকে ভ্যাকসিন নিতে বলা হয়েছে’।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩

ঈশ্বরগঞ্জে শিয়ালের কামড়ে আহত চার

লিংক কপি হয়েছে!