২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কাঁঠালিয়া উপজেলার ১১ টি গ্রাম প্লাবিত, ভেঙে গেছে ডালির খালের বাঁধ

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৭ আগস্ট ২০২৩

বীরামহীন ভারী বৃষ্টি ও পূর্ণিমার জোঁয়ের প্রভাবে জোয়ারের পানিতে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ১১ টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেঙ্গে গেছে শৌলজালিয়া ইউনিয়নের ডালির খালের বাঁধ। ফলে তিন থেকে চার ফুট পানির নিচে তলিয়ে গেছে বাধঁ সংলগ্ন এলাকা। কচুয়া – শৌলজালিয়া সংযোগ সড়কটি সাবেক ইউপি সদস্য খন্দকার নাজির আহমেদ এর বাড়ির সামনে থেকে ভেঙ্গে যাওয়ায় ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছ। কৃষি ও মৎসের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। পাকা আউশ ও আমনের বীজ তলা সহ কৃষকের বিভিন্ন ধরনের ফসলের মাঠ পানিতে ডুবে আছে । ভেসে গেছে পুকু, হ্যাচারি সহ বিভিন্ন জলাশযের মাছ। জোয়ার ও বিরামহীন বৃষ্টির পানিতে তলিয়ে গেছে গ্রামের কাঁচা পাকা ঘরবাড়ি, রাস্তাঘাট, গোয়ালঘর, গবাদি পশুর খাবার, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান। এ সকল গ্রামের অধিকাংশ পরিবারের রান্না ঘরের চুলায় পানি ঢুকে পড়ায় ওই পরিবারগুলো রান্না করতে পারছেন না । ফলে এ ১১ টি গ্রামে মারাত্মক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হচ্ছে কাঠালিয়া সদর, শৌলজালিয়া, আওরাবুনিয়া ও আমুয়া ইউনিয়ন । উপজেলা মৎস্য কর্মকর্তা মো ঃ রুহুল আমিন জানিয়েছেন, ১১শত পুকুরসহ বিভিন্ন জলাশয়ের মাছ ভেসে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। ভেরী বাধঁ না থাকায় এ ধরনে ক্ষতি প্রতি বছরই হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা আহমেদ জানিয়েছেন, পাকা, আউশ ও আমনের বীজ তলা সহ বিভিন্ন ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ায় প্রয় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৭ আগস্ট ২০২৩

কাঁঠালিয়া উপজেলার ১১ টি গ্রাম প্লাবিত, ভেঙে গেছে ডালির খালের বাঁধ

লিংক কপি হয়েছে!