২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

দাগনভূঞায় বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩

দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার বাদ আসর দাগনভূঞা কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

উক্ত দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রামনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন, পৌর আওয়ামী লীগের সভাপতি, ফেনী জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান, খায়েজ আহমেদ, আওয়ামীলীগ নেতা মনসুর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃ বিন্দ, যুব লীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগ, মসজিদের মুসল্লী গন সহ বিভিন্ন শ্রেণির নেতা কর্মী উপস্থিত ছিলেন। উক্ত দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেইশ ইমাম।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩

দাগনভূঞায় বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল

লিংক কপি হয়েছে!