২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মুরাদনগরে বসতবাড়ির ১২ ইঞ্চি জায়গাকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে, আহত ৫

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট ২০২৩

কুমিল্লার মুরাদনগরে বসতবাড়ির ১২ ইঞ্চি জায়গাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়ে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চিকিৎসাধীন অবস্থায় আছেন।

উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নে রামচন্দ্রপুর বাজারে গতদিন শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বাখরাবাদ গ্রামের ধুনু মিয়ার ছেলে সুমন মিয়া (৩২) ও ইমন মিয়া (২৮) একই গ্রামের অপরপক্ষ মৃত চান মিয়া ছেলে আবুল কাশেম (৬৫) ও তার দুই ছেলে টিপু (৩২), নাঈম (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির ১২ ইঞ্চি জায়গাকে কেন্দ্র করে বাখরাবাদ গ্রামের শুক্কুর আলীর ছেলে ধনু মিয়া ও চান মিয়ার ছেলে আবুল কাশেম এর মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি সুরাহা করা হলেও তা মানতে নারাজ দুই পক্ষের পরিবারের লোকজন।
এ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের দোকানে বিচার চাইতে গেলে, সেখানেও দুই পক্ষের সংঘর্ষ হয়ে পাঁচজন আহত হয়।
রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল সরকার জানান, শুক্রবার দুপুরে আমি দোকানে বসে থাকা অবস্থায় ধনু মিয়া ও তার ছেলেরা এসে আমাকে জানায় আবুল কাশেমের ছেলেরা তাদেরকে মারধর করেছে। বিষয়টি আমি কোন কিছু বুঝে ওঠার আগেই দুই পক্ষের লোকজন আবার সংঘর্ষ জড়িয়ে পড়েন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, রামচন্দ্রপুর বাজারে মারামারি হয়েছে এই বিষয়টি ৯৯৯ এর মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে সেখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তারিখ :-১২-০৮-২০২৩ ইং

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১২ আগস্ট ২০২৩

মুরাদনগরে বসতবাড়ির ১২ ইঞ্চি জায়গাকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে, আহত ৫

লিংক কপি হয়েছে!