২২ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের শোক দিবস পালন

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় মুক্তিযুদ্ধা সংসদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার।

এসময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার, সহকারী কমিশন (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্দা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুছ সালাম সহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগন।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩

ঈশ্বরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের শোক দিবস পালন

লিংক কপি হয়েছে!