২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সাভারে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য, কথিত ‘যুবলীগ’ নেত্রী আটক

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ আগস্ট ২০২৩

সাভারে এক নারীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করাসহ হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে কথিত যুব মহিলা লীগ নেত্রী মেহনাজ মিশুর বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে সাভার উপজেলা পরিষদসংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এর আগে সকালে ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে ওই কথিত যুবলীগ নেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

মেহনাজ মিশু যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারওয়ারের স্বাক্ষর জাল করে ঢাকা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে পরিচয় দিতেন বলে অভিযোগে জানা গেছে।

তবে বর্তমানে যুব মহিলা লীগের কোনো কমিটিতে তিনি নেই বলে নিশ্চিত করেছেন যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারওয়ার।

অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকা জেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে নানা অপকর্ম করতেন মেহনাজ মিশু। তিনি বিবস্ত্র করে ছবি তুলে এক নারীকে অনৈতিক কাজে বাধ্য করেন। এছাড়া তকে জোরপূর্বক নেশাদ্রব্য খাইয়ে ৫ তলা ভবনের ছাদ থেকে ফেলে দেন। এ ঘটনায় ভুক্তভোগী গুরুতর আহত হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারওয়ার বলেন, মেহনাজ মিশু যুব মহিলা লীগের কেউ নন। তিনি আমার স্বাক্ষর নকল করে ঢাকা জেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিচয় দিতেন। তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ধর্ষণের চেষ্টায় সহযোগিতা ও হত্যাচেষ্টায় সহযোগিতার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১৯ আগস্ট ২০২৩

সাভারে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য, কথিত ‘যুবলীগ’ নেত্রী আটক

লিংক কপি হয়েছে!