২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কটিয়াদী মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ আগস্ট ২০২৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কটিয়াদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯ আগস্ট (শনিবার) দুপুর ২ ঘটিকা উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তুলসী কান্তি রাউত, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ ইসরাইল, লোহাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার এম রাজ্জাক মারুয়া সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধাগন, স্থানীয় সাংসদের ব্যক্তিগত সহকারি জাহাঙ্গীর আকবর শাকিল ও ব্যক্তিগত সচিব মামুনুর রহমান মামুন প্রমুখ।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ তার বক্তব্যে বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অবদানে আমরা স্বাধীন দেশে স্বাধীন ভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছি। ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবার পরিজন সহ যারা শাহাদাত বরন করেছিলেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাসহ দেশের জন্য অনেক উন্নয়ন করেছেন। আগামীতেও আমরা যদি উনাকে নির্বাচিত করি তাহলে দেশ আরো উন্নয়নের শিখরে এগিয়ে যাবে। আপনাদের যে কোন সমস্যা বা উন্নয়নের কথা আমাকে বলবেন আমি চেষ্ঠা করবো তা বাস্তবায়ন করার জন্য।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১৯ আগস্ট ২০২৩

কটিয়াদী মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া

লিংক কপি হয়েছে!