২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফরিদপুরে আমল সংরক্ষণের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ আগস্ট ২০২৩

ফরিদপুরে আমল সংরক্ষণের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে  শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এ আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আর.এস.এম ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ এর আয়োজনে উক্ত হজ্জ এজেন্সির স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত  বক্তব্য রাখেন হাজী আব্দুল আওয়াল, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আবু সাইদ, মুফতি কামরুজ্জামান, মাওলানা গাফ্ফার মোহতামিম, মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ।
এ সময়ের জেলার বিভিন্ন স্থানের হাজীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা কোরআন ও হাদীসের আলোকে জীবন পরিচালনা কথা তুলে ধরেন এবং সে অনুযায়ী আমল করার কথা বলেন। বাংলাদেশ থেকে প্রতি বছর যে হাজার হাজার মানুষ হজ্জ পালন করতে যান তারা কি কি সমস্যার পরেন সে সম্পর্কে এবং সঠিক হজ্জ এজেন্সির মাধ্যমে হজ্জ পালন করতে যেতে বলেন। তাহলে হজ্জ পালনে প্রতারণা ও আর্থিক ক্ষতির মুখে পরবেন না।  কোন বিরম্বনা তৈরি হবে না।

আলোচনা সভাশেষে দোয়া অনুষ্ঠিত হয়।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১৯ আগস্ট ২০২৩

ফরিদপুরে আমল সংরক্ষণের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল

লিংক কপি হয়েছে!