২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে ২১ আগষ্ট গ্রেনেড হামলা প্রতিবাদ কর্মসূচি পালিত

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট ২০২৩

মো: ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও শহীদের স্মরণে ময়মনসিংহ জেলা আওয়ামী যুব লীগের সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাহবুবের উদ্যেগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় হাসপাতাল রোড থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে উপজেলা আওয়ামী লীগের দলীয় কর্মসূচির সাথে একত্রিত হয়। পরে মিছিলটি মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। বিক্ষোভ শেষে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে প্রতিবাদ সভায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা আওয়ামী যুব লীগের সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাহবুব। তার সাথে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম মাসুদ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান জুয়েল,পৌর যুবলীগের সাবেক সভাপতি আশরাফুল আলম সুমন,উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আহসানুল হক দিদার,উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মনি,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য মাসুদ মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সদর ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লতিফ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল আলম সোহান, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান ভূঁইয়া প্রিতম, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক শিমুল আহমেদ, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন মুন্না, আশরাফুল আলম হৃদয়সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ২১ আগস্ট ২০২৩

ঈশ্বরগঞ্জে ২১ আগষ্ট গ্রেনেড হামলা প্রতিবাদ কর্মসূচি পালিত

লিংক কপি হয়েছে!