২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

দাগনভূঞায় নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৩ আগস্ট ২০২৩

দাগনভূঞায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা এর সাথে দাগনভূঞা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতসহ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ আগষ্ট) বিকেলে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সদ্য যোগদানকারী ইউএনও নিবেদিতা চাকমার আমন্ত্রণে প্রেসক্লাব সভাপতি নূরুল আলম খাঁন ও সাধারণ সম্পাদক এমাম হোসেন এমাম এর নেতৃত্বে কর্মরত সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

এ সময় নবাগত ইউএনও উপজেলার  উন্নয়ন অগ্রগতি ও আইন শৃঙ্খলা রক্ষায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকগণ উন্নয়নমূলক সম্ভবনাময়ী সকল কাজে প্রশাসনকে অতীতের ন্যায় সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.এ তাহের পন্ডিত, সিরাজ উদ্দিন দুলাল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইমাম হাছান কচি, সহ সভাপতি মোঃ মিজানুর রহমান, কাজী ইফতেখার, সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, নাজমুল হক, কোষাধ্যক্ষ মোঃ হোসেন, নির্বাহী সদস্য নাসির উদ্দিন আজাদ, মোঃ ইউছুপ আল হারুনী, সদস্য শহীদুল ইসলাম তোতা মিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এটিএম আজহারুল হক, দপ্তর ও প্রচার সম্পাদক আমির হোসেন বিজয়,  সদস্য অর্জুন দাস, ইমাম হোসেন খাঁন ও মোকাররম হোসেন পিয়াস উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ২৩ আগস্ট ২০২৩

দাগনভূঞায় নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

লিংক কপি হয়েছে!