২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ আগস্ট ২০২৩

ফরিদপুরের নগরকান্দায় বাস ঝোপে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করার খবর পাওয়া গেছে।

উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারুয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানাগেছে নারুয়াহাটি গ্রামের মৃত সুরেশ মন্ডলের ছেলে কাঠমিস্ত্রী সুভাষ মন্ডল (৩৫) গত শনিবার কোন এক সময় বাড়ীর পাশের বাঁশবাগানের একটি গাব গাছের সাথে, গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে বলে পরিবারের লোকজন দাবী করেন।
নিহতের স্ত্রী মনিকা মন্ডল স্বামীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে এস আই মনির হোসেন লাশ উদ্ধার করে, থানায় এনে ময়না তদন্তের জন্য ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন বলেন এ বিষয় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ২৭ আগস্ট ২০২৩

নগরকান্দায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

লিংক কপি হয়েছে!