২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কাঠালিয়ায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা ও স্মরণ

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৮ আগস্ট ২০২৩

ঝালকাঠির কাঠালিয়ায় ওয়ার্কার্স পার্টির উদ্যেগে উপজেলার মুক্তিযোদ্ধাদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকাল ৫টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ শ্রদ্ধা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান জমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার, মোঃ আবুল হোসেন, মোঃ আবুল কালাম বদ্দর শরীফ, সাবেক প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ, কাঠালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সিকদার মোঃ কাজল, শিক্ষক নেতা এম এম তারিকুজ্জামান।
পরে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ২৮ আগস্ট ২০২৩

কাঠালিয়ায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা ও স্মরণ

লিংক কপি হয়েছে!