২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩০ আগস্ট ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা জুনাইদ আহমেদ (৩০) নামের এক ব্যাক্তি মারা গেছে। বুধবার সকালে বাড়ির পাশে সেচ পাম্পের তারে জড়িয়ে তার মৃত্যু হয়।

জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের পল্লী চিকিৎসক ফজলুল হক আনোয়ারীর ছেলে মাওলানা জুনাইদ আহমেদ কৃষি ক্ষেতে পানি দেওয়ার জন্যে নিজ বাড়ি সংলগ্ন সেচ পাম্পের বিদ্যুতের লাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুল হক জানান, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি অত্যান্ত হৃদয় বিদারক। জুনাইদ একজন ইসলামিক স্কলার ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ৩০ আগস্ট ২০২৩

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

লিংক কপি হয়েছে!