২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

শেখ হাসিনা সরকারের বিকল্প নেই : মোঃ তারেক

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩

 

মুক্তাগাছা প্রতিনিধি:

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫০ ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসনে বর্তমান সরকারের উন্নয়ন এলাকার তৃণমূল পর্যায়ে প্রচার করে উঠান বৈঠক ও গণসংযোগ করে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যাশী, সাবেক এমপি মরহুম এডভোকেট শামসুল হক এর পুত্র ও দলটির ধর্ম বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য মোঃ তারেক। গত শনিব ার (২রা সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৮নং দাওগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শুশুতি বাজারে স্থানীয় তৃণমূল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ তারেক তারেক। উঠান বৈঠকে একান্ত সাক্ষাৎকারে মোঃ তারেক এই সরকারের বিভিন্ন সাফল্যের দিক উল্লেখ করে জনসাধারণের জন্য শেখ হাসিনা সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেন। উঠান বৈঠকের উদ্দেশ্যের ব্যাপারে মোঃ তারেক বলেন, সাধারণ মানুষ যাতে কোন কুচক্রী অপশক্তির অপপ্রচারে বিভ্রান্ত না হয়। প্রকৃতপক্ষে এই
সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এটাই জনসাধারণকে অবগত করা। মোঃ তারেক বলেন, তিনি রাজনৈতিক পরিবারের সন্তান। মানুষকে সেবা করা তাদের বংশগত বৈশিষ্ট্য। আর মানুষ তার সাথে আছে একদম তৃণমূল পর্যন্ত। এসময় তিনি আগামী সংসদ নির্বাচনে দলের মনোনয়নের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেন। তাই আগামীর মুক্তাগাছাকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট মুক্তাগাছা হিসেবে গড়ে তুলা হবে বলেও অঙ্গিকার করেন মোঃ তারেক। উঠান বৈঠকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের পাশাপাশি আশেপাশের ভোটাররা অংশ নেন। এছাড়াও সামাজিক সচেতন মহল উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মোঃ তারেক স্থানীয় আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামছুল হক এর ছেলে। তিনি ১৯৯৪-৯৫ সালে প্রতিপক্ষের হামলা মামলার স্বীকার হয়ে শারীরিক ভাবে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এছাড়াও ২০০৪ সালে বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্য তৎকালীন জোট সরকারের মদদে গ্রেনেড হামলার প্রতিবাদ করে গণগ্রেফতারের স্বীকার হয়ে কারাভোগ করেন।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩

শেখ হাসিনা সরকারের বিকল্প নেই : মোঃ তারেক

লিংক কপি হয়েছে!