মাটির রাস্তা ইট সলিং করে দিচ্ছি, ইটের রাস্তা পাকা করে দিচ্ছি, যে রাস্তা সংস্কার করা দরকার সংস্কার করে দিচ্ছি, আমাদের হাতে যে প্রজেক্ট আছে তাতে এ বছরে ৪’শ কোটি টাকার কাজ আমরা করতে পারবো। কালকিনি পৌরসভার কোন নাগরিক মৌলিক অধিকার থেকে বাকি থাকবে না। আজ সোমবার সকালে কালকিনি পৌরসভার রেন্ডিতলা গ্রামে ৯’শ মিটাররাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন অনুষ্ঠানে পৌরবাসির উদ্দেশ্যে এ কথা বলেন, কালকিনি আ.লীগ নেতা ও পৌর মেয়র এস এম হানিফ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী অ ন ম গিয়াস উদ্দিন, সহকারী প্রকৌশলী রাকিব হাসান,পৌর কমিশনার ওলিউর রহমান, মেজবা চৌকিদার, নাসির উদ্দিন, ইউনুচ হাওলাদার, আসাদুজ্জামান লাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ।
“মৌলিক অধিকার থেকে কালকিনি পৌরসভার কোন মানুষ বাকি থাকবেনা”
