ঠাকুরগাঁও সদর উপজেলায় তথ্য অধিকার আইন সম্পর্কে প্রচারণামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
(৫ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১১ টায় সদর উপজেলার ৩ নং আকচা ইউনিয়ন পরিষদের হল রুমে এই প্রচারণামুলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ৩ নং আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁওয়ের সিনিয়র সহকারী জজ জেলা লিগ্যাল এইড অফিসার এস এম শরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির।
এছাড়া তথ্য অধিকার আইন সম্পর্কে প্রচারণামুলক সভায় আরও উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধ হরপ্রসাদ বর্মন,পুরাতন ঠাকুরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমেশ চন্দ্র বর্মন, অবসরপ্রাপ্ত শিক্ষক নারায়ণ চন্দ্র রায়সহ অত্র ইউনিয়ন আইন শৃঙ্খলা ও সন্ত্রাস নাশতা প্রতিরোধ কমিটির সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
