২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ের দেবীগঞ্জের কালীগঞ্জে দোকান দখলকে কেন্দ্র করে সংঘর্ষ

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০২৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে দোকানঘরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে করে উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। ৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে কালীগঞ্জ বাজারের মেইন রোডে এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ের দোকানটি মুক্তার হোসেনের স্ত্রী আসমা খাতুনের দখলে থাকার পরেও আকবর আলীর ছেলে আব্দুস শহীদ দখল করার জন্য দীর্ঘদিন ধরে সুযোগ খুচ্ছিল। তাকে সহযোগিতা করছিল তারই ছোট ভাই ওয়াহিদুজ্জামান উকিল।

এক পর্যায়ে আব্দুস শহীদ, তার ভাই ওয়াহিদুজ্জামান উকিল, আব্দুস শহিদের দুই ছেলে শাওন ও শুভ, আব্দুস শহীদের চাচা আবুসামা, ভাতিজা আনার আলীর ছেলে আব্দুল আজিজ একত্রে এসে দোকানের তালা ভেঙে দোকানের ভিতরে প্রবেশ করে। পরে স্থানীয় লোকজন ও দন্ডপাল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও দন্ডপাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মশিউর রহমান দোকানের ভিতর হতে তাদেরকে বের হওয়ার নির্দেশ দিয়ে বলেন, চেয়ারম্যান ঢাকা থেকে আসার পরে সমস্যা সমাধান হবে।  দোকানের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত দোকানের ভিতরে কেউ প্রবেশ করতে পারবেনা। এক পর্যায়ে দোকান দখল করতে আসা ব্যক্তিরা তাদের উপরও চড়াও হন। ক্ষিপ্ত হন তাদের উপর।

এক পর্যায়ে তারা মহির উদ্দিনের দুই ছেলে রুস্তম আলী, ইমান আলী ও তার ছেলে বকুল হোসেনের উপর হামলা চালায়। তাদের হামলায় রুস্তম আলী ও ইমান আলী ও তার ছেলে বকুল হোসেন গুরুতর আহত হয়। তাদের কে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দেবীগঞ্জ থানায় খবর দেয়া হলে থানার ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।

জানা যায়, কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ের মেইন রোডের পূর্ব পাশের মার্কেটের দোকান নেন মুক্তার হোসেন ২০১২ সালে। এককালীন টাকা জমানত দিয়ে মাসিক ভাড়ার ভিত্তিতে  মুক্তার হোসেন কীটনাশক ব্যবসা শুরু করেন। এরপর ব্যবসা চলাকালীন সময়ে মুক্তার হোসেন ২০১৭ সালের জুলাই মাসে মারা যান। মুক্তার হোসেন মারা যাওয়ার পর থেকেই দোকান বন্ধ ছিল। বন্ধ থাকা দোকানটি মুক্তার হোসেনের স্ত্রী আসমা খাতুন দেখাশুনা ও নিয়ন্ত্রণ করছিল। তখন থেকেই দোকানটি দখলে নেবার জন্য উঠে পড়ে লাগে।

এর আগেও কালীগঞ্জ মধ্য বাজারে মুক্তার হোসেনের ভাড়া দেয়া জুতার দোকান টি তারা দখল করে নেয়। পরে দেবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দোকানটি উদ্ধার করে মুক্তার হোসেনের স্ত্রী আসমা খাতুন কে বুঝিয়ে দেয়।

মুক্তার হোসেনের স্ত্রী আসমা খাতুন বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর থেকেই আমাদের দুই দোকান দীর্ঘদিন ধরে দখল করে ছিল। একটির সমস্যা সমাধান হলেও আরেকটির সমাধান হয়নি। এটি সমাধান করার জন্য দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দায়িত্ব নেন। চেয়ারম্যান ঢাকায় অবস্থান করার কথা জানতে পেরে তারা আজকে দোকান দখল করার জন্য আসে। তিনি আরও বলেন, মুক্তার হোসেনের এতিম ছেলে শ্রাবন রোমানের পৈতৃক সম্পত্তিও তারা দখল করে নেন, আবাদি জমিও আবাদ করতে দিচ্ছে না।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে হাসপাতালে ভর্তি হওয়া আহতদের উপর নির্ভর করবে আইনগত ব্যবস্থা কি নেয়া হবে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখারুল ইসলাম জানান, দোকান দখলকে কেন্দ্র করে মারামারি হয়েছে, তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। থানায় কেউ অভিযোগ করেননি। আশা করছি এটি সমাধান হয়ে যাবে।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০২৩

পঞ্চগড়ের দেবীগঞ্জের কালীগঞ্জে দোকান দখলকে কেন্দ্র করে সংঘর্ষ

লিংক কপি হয়েছে!