২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সাভারে থেকে নিখোঁজ সাংবাদিককে পাওয়া গেল সীতাকুণ্ডে

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

সাভার থেকে নিখোঁজ সাংবাদিক তপু ঘোষালকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই আছেন এবং তাকে সাভারে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা।

এর আগে গত শনিবার বিকেলে সাভারের দক্ষিণ পাড়া এলাকার নিজ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তপু ঘোষাল। তিনি দৈনিক ৭১ বাংলা পত্রিকায় সাভারে কর্মরত।

পুলিশ জানায়, শনিবার বিকেল ৪টার দিকে আমিনবাজার যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন সাংবাদিক তপু। তার মোবাইল ফোনটিও বন্ধ অবস্থায় ছিল। পরে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। শনিবার বিকেলে আশুলিয়ার বাইপাইল থেকে অজ্ঞাত পরিচয়ধারীরা তাকে তুলে অপহরণ করে সীতাকুণ্ড থানাধীন নির্জন স্থানে ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সহায়তায় সীতাকুণ্ড থানার পুলিশ তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

বর্তমানে তিনি সেখানেই আছেন এবং তাকে সাভারে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

সাভারে থেকে নিখোঁজ সাংবাদিককে পাওয়া গেল সীতাকুণ্ডে

লিংক কপি হয়েছে!