২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কাঠালিয়ার শৌলজালিয়ায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩

“সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই স্লোগানক সোমনে রেখে ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ এর আয়োজন করেন। এ উপলক্ষে একটি র‍্যালি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে বিভিন্নস্থানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হলরুমে আনোচনা সভায় মিলিত হয়। ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী দিপুল কুমার বিশ্বাষ, উপজেলা নির্বাচন অফিসার মোঃ রুবায়েত হোসেন, এস আই মোঃ সেলিম ছাড়াও অত্র পরিষদের সচিব, ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩

কাঠালিয়ার শৌলজালিয়ায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!