দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকে ভোট চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
রোববার দুপুরে সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগকালে দোয়া এবং নৌকা প্রতীকে ভোট দিতে ভোটারদের প্রতি আহবান জানান তিনি।
এসময় জনগনের মাঝে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
গনসংযোগকালে তিনি বলেন, দেশের উন্নয়ন চলমান রাখতে হলে জননেত্রী শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। এজন্য সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। একই সাথে আবারও নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি।
এসময় সাভার পৌর যুবলীগ নেতা মোমতাজুল হক জনিসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
