২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কোম্পানীগঞ্জে সন্তানের মৃত্যুর পর মায়ের পাওনা সম্পত্তির অংশিদারীত্বের দাবীতে সংবাদ সম্মেলন

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০২ অক্টোবর ২০২৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ০২নং ওয়ার্ডের রামদি মাষ্টার আবদুস সোবহানের বাড়িতে মৃত হারুনুর রশিদের স্ত্রী হোসনে আরা বেগম (৮০) তার একমাত্র ছেলে মরহুম ইমামুর রশিদ জাহাঙ্গীরের মৃত্যুর পর রেখে যাওয়া সম্পত্তির ৬ ভাগের ১ অংশের দাবীতে বৃদ্ধা হোসনে আরা বেগম সোমবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার ০২নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেন আরজু, আবদুর রহিম শামীম, আবদুল মমিন, আবুল হোসেন মানিক, ডাঃ রুহুল আমিন, আয়েশা ছিদ্দিকা সুইটি, নিলুফা ইয়াছমিন ও উম্মে কুলছুম সবিতা প্রমুখ।

সংবাদ সম্মেলনে হোসনে আরা বেগম বলেণ, আমার একমাত্র ছেলে ইমামুর রশিদ জাহাঙ্গীরের মৃত্যুর পর তার ঢাকায় বসবাসরত স্ত্রী সুরাইয়া পারভীন (৫৬) তার রেখে যাওয়া ৩ একর ৩২ ডিং সম্পত্তি, মৎস ও গরুর খামার জনৈক ব্যক্তির নিকট ভাড়া দিয়ে থাকেন এবং ভাড়ার টাকাসহ যাবতীয় সম্পত্তির আয় ছেলের স্ত্রী সুরাইয়া পারভীন ভোগ দখল করিতেছে। কিন্তু আমার ছেলের মৃত্যুর পর তার স্ত্রী আমার বরণ-পোষণ ও চিকিৎসার খরচ বহন করেন না বিদায় আমি নিরুপায় হইয়া আমার সম্পত্তির ৩২ শতাংশ ভ‚মি (খামার) আমার দেবর আবুল হোসেন মানিকের নিকট বছরে ৪০ হাজার টাকা হারে ৩শত টাকার স্ট্যাম্পের মাধ্যমে লীজ প্রদান করি।

হোসনে আরা বেগম আরও বলেন, আমার ছেলের সম্পত্তির ওপর বেশ কয়েকটি বাসা রয়েছে। এ বাসাগুলোর ভাড়া দিয়ে গত ২ বছর যাবত আমার ছেলের স্ত্রী সুরাইয়া পারভীন ভাড়া উত্তোলন করে নিয়ে যাচ্ছে এবং আমার বরণ-পোষণ না দিয়ে আমাকে উল্টো নানাভাবে হুমকি দিচ্ছে।

এ ব্যাপারে সুরাইয়া পারভীনকে মুঠো ফোনে (০১৮১৭****৯০) জিজ্ঞাসা করিলে তিনি বলেন, আমার স্বামীর অবর্তমানে আমি ও আমার ছেলে মেয়েরা সম্পত্তির মালিক এবং আমার ঘরে ২৮ বছরের প্রতিবন্ধি মেয়ে সন্তান রয়েছে। এখানে কেউ যদি অন্যায়ভাবে আমার স্বামীর রেখে যাওয়া গরুর খামার, মৎস খামার ও অন্যান্য সম্পত্তি কারও নিকট ভাড়া বা লীজ দিয়ে থাকে, আমি তার বিরুদ্ধে প্রতারণার মামলা ও ফৌজদারী আদালতের আশ্রয় নিব।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০২ অক্টোবর ২০২৩

কোম্পানীগঞ্জে সন্তানের মৃত্যুর পর মায়ের পাওনা সম্পত্তির অংশিদারীত্বের দাবীতে সংবাদ সম্মেলন

লিংক কপি হয়েছে!