২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ের দেবীগঞ্জে হিসাব চাওয়ায় আওয়ামী নেতাকে মারপিট করলেন অধ্যক্ষ

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ দারুচ্ছালাম নেছারিয়া আলিম মাদরাসার গভর্নিং বডির সভাপতি আজম উল করিমকে মারপিটের অভিযোগ উঠেছে অধ্যক্ষ আজিবুর রহমানের বিরুদ্ধে।

ঘটনাটি মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে ওই মাদরাসায় ঘটে।
জানা যায়, আজম উল করিম চিলাহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাউলাগঞ্জ দারুচ্ছালাম নেছারিয়া আলিম মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

১০ অক্টোবর মঙ্গলবার গভর্নিং বডি মাদরাসার আয় ব্যয় নিয়ে আলোচনা হয়। এ সময় দোকান ভাড়া ও জামানতের বিষয়ে মাদরাসার অধ্যক্ষ আজিবূর রহমানের কাছে জানতে চাইলে সভাপতির উপর ক্ষিপ্ত হয়ে ধাক্কাধাক্কির এক পর্যায়ে অধ্যক্ষ সভাপতির উপর হামলা করে।

পরে অসুস্থতা মনে হলে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি আজম উল করিম বলেন, মাদরাসার আয় ব্যয় নিয়ে হিসাব চলাকালীন সময়ে অধ্যক্ষ আমার উপর অতর্কিত হামলা করেন।

মুঠোফোনে বারবার অধ্যক্ষ আজিবুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে, আমরা গিয়ে দেখে এসেছি। তবে লিখিত অভিযোগ করলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে হিসাব চাওয়ায় আওয়ামী নেতাকে মারপিট করলেন অধ্যক্ষ

লিংক কপি হয়েছে!