২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কাঠালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক নারী নিহত ও আহত-২

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর ২০২৩

কাঠালিয়া উপজেলার কচুয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাজনেহার বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছে ও এ সময় আহত হছেয়ে ২ জন।

আজ ১১ অক্টোবর বুধবার সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের (সাতঘর মুন্সী বাড়ী) নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত তাজনেহার বেগম মোঃ বজলুর রহমান হাওলাদারের স্ত্রী।

এ সময় দুই জন আহত হয়। আহতরা হলেন- নিহত তাজনেহারের মেয়ে শাহিনুর (২৫), পুত্রবধু রাজিয়া বেগম (২২), সংবাদ পেয়ে থানার ওসি (তদন্ত) এইচএম শাহীনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান। বিষয়টি নিশ্চিত করেছেন কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহীদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কচুয়া গ্রামের কামরুল ইসলামের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল একই বাড়ির বজলুর রহমান হাওলাদারের সাথে। এর জেরে বুধবার সকালে কামরুল ইসলামের পাকা ভবনের দরজা জানালা এবং প্রাচীর ওয়াল ভাঙচুর করে বজলুর রহমান ও তার স্ত্রী তাজনেহার বেগম, পুত্র রিপন ও তার পরিবারের সদস্যরা।

এ সময় কামরুল ও তার পরিবারের লোকজন বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায় কামরুল ইসলাম তার বোন আসমা বেগম ও স্ত্রী রুপালি বেগম মিলে কুপিয়ে গুরুতর জখম করে তাজনেহার বেগমকে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয় শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন আকাশ জানান- কামরুল ও বজলু পরিবারের সাথে জমি নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিক বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা শালিশ ব্যবস্থা করে দিলে তারা আজ এ সংঘের্ষ জড়িয়ে পরে। এতে একজনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম জানান, বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে বসে তাজনেহার বেগমের মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেও হচ্ছে।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ১১ অক্টোবর ২০২৩

কাঠালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক নারী নিহত ও আহত-২

লিংক কপি হয়েছে!