শুক্রবার বেলা ১১টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা চত্ত্বরে ভূমিকম্প,অগ্নিকান্ড,বন্যা,ও বজ্রপাত বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যােগে আয়োজিত ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবা উল আলম ভূঁইয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) পিয়াস চন্দ্র দাস,কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন রুনু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বেলাল হোসেন,মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম,উপজেলা ফায়ার স্টেশন কর্মকর্তা তারিক জামিলসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মেজবা উল আলম ভূঁইয়া ভূমিকম্প, অগ্নিকান্ড,বন্যা ও বজ্রপাত বিষয়ক সতর্কতা মূলক দিক নির্দেশনা দেন।
