মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় আঃ কাদের মাতুব্বর (চৌকিদার) ৬৮ মৃত্যু হয়েছে। ভোর রাতে মটর সাইকেল নিয়ে সমজিদে আজান দেওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে ভূরঘাটা নুর ক্লিনিকের সামনে এ দূর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এশেছে। পরিবারে চলছে কান্নার মাতম। নিহত আঃ কাদের মাতুব্বর(চৌকিদার) কালকিনি পৌর সভার ৯নং ওয়ার্ডে মৃত করম আলী মাতুব্বরের ছেলে ও খাশের হাট সৈয়দ আবুল হোসেন স্কুল এন্ড কলেজের প্রফেসার জাহিদ হাসার এর বাবা একাধারে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের চৌকিদার, ভূরঘাটা নুর ক্লিনিক মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।
মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় মুয়াজ্জিনের মৃত্যু
