২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফরিদপুরে ফিলিস্তিনিদের গনহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

ফরিদপুরের ভাঙ্গায় ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গনহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে সম্মিলিত তৌহিদী জনতার উদ্যোগে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ভাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাদ্রাসা মাঠ থেকে সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে হয়ে ডাঃ কাজী আবু ইউসুফ ষ্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সমাবেশে অংশগ্রহনকারীরা প্রতিবাদ সম্বলিত ব্যানার ও প্লাকার্ড বহন করেন। সমাবেশে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনিদের উপর নির্মম গনহত্যা বন্ধ করে স্বাধীন ফিলিস্থিন প্রতিষ্ঠার দাবী জানান।
মাওলানা আবুল খায়ের সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ মৃধা,মাওলানা মাসুদ, মুফতি গোলাম কবির,সহিদুল হক মিরু মুন্সী সহ অনেকে।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

ফরিদপুরে ফিলিস্তিনিদের গনহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ

লিংক কপি হয়েছে!