২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহে তারখান লাইফস্টাইল স্টোরের মালিক মাসুদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি 

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
ময়মনসিংহে চেক জালিয়াতি ও অর্থ আত্মসাৎ এর মামলায় তারখানের লাইফস্টাইল স্টোর মালিক  মাসুদ রানা নামে গ্রেফতারি পরোয়ানা জারি।গত রবিবার ১৫ অক্টোবর মাসুদ রানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত ময়মনসিংহ চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি  আদালতের বিচারক আব্দুল হাই পরোয়ানা জারি করেন। মামলার বাদি রেজাউল করিম রেজা সাংবাদিকদের এ তথ্য জানান। মামলার সুরতে জানা গেছে মামলার বাদি রেজাউল করিম রেজা কে কয়েকটি চেক দেওয়া হয়। তবে অ্যাকাউন্টে টাকা না থাকায় তাকে দেওয়া চেক গুলো ডিইজনার হয় এতে ভুক্তভোগী পাওনা টাকা চাইতে গেলে তাকে উল্টো হুমকি দেওয়া হয় এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
 রেজাউল করিম রেজা এরপর চলতি বছরের ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাসুদ রানার বিরুদ্ধে মামলা করেন পরে আদালত আসামিদের বিরুদ্ধে হাজির হয়নি।
এজন্য  রবিবার ১৫ই অক্টোবর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন গ্রেফতারি পরোয়ানার খবর শুনে মাসুদ রানা ফোনে মামলা তুলে নিতে বলেন মামলা না চললে প্রাণ নাসের হুমকি দেন।
মামলার বাদী পক্ষের সিনিয়র আইনজীবী আব্দুর রহমান আল হোসাইন তাজ বলেন মাসুদ রানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।এর আগে আসামি কে
 আদালতে হাজির হওয়ার জন্য সমন করা হয়। কিন্তু তারা এই তারিখে আদালতে হাজির হননি দ্বিতীয় তারিখে তারা আদালতে হাজির না হওয়ার কারণে আদালতের বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

ময়মনসিংহে তারখান লাইফস্টাইল স্টোরের মালিক মাসুদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি 

লিংক কপি হয়েছে!