২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নড়াইলে শেখ রাসেল দিবস পালন

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস উৎযাপিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে শহীদ শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি ও শহীদের আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে “শেখ রাসেল দিবস-২০২৩” উৎযাপিত হয়।

এ সময়ে শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষ্যে “শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত শহীদ শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নড়াইল । এসময় উপস্থিত ছিলেন জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্); জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অন্যান্য পুলিশ সদস্যগণ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের আজ ৬০তম জন্মদিন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য নরঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বাবার সাথে হত্যা হন শিশু শেখ রাসেল ও। সে সময় তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

“শেখ রাসেল দিবস-২০২৩” এ উপস্থিত সকলে শেখ রাসেল দিবসে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটে শাহাদতবরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ রাসেলসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

নড়াইলে শেখ রাসেল দিবস পালন

লিংক কপি হয়েছে!