“সন্ত্রাস, জঙ্গিবাদ,মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সমাজিক প্রতিরোধ” প্রতিপাদ্যে সমাজ পরির্বতনে শিক্ষার্থী ২০২৩ Miniso cares এর সহযোগিতায় সারাদেশেব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয় ও ঢোলার হাট বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আলোচনা সভা করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীরা।
তারই ধারাবাহিকতায় ১৯ অক্টোবর বৃস্পতিবার সকাল এগারোটায় ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক সচেতন মূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্চেল্ল দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়।
এইসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী কল্লোল দাস,চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগ, সুমন চন্দ্র, বাংলা বিভাগ, লিমন মেজার,উর্দু ভাষা ও সাহিত্য বিভাগ,তুলশী চন্দ্র বর্মন, ইংরেজি বিভাগ,পিংকি রায়, পুষ্টি ও খাদ্য বিজ্ঞানী ইনস্টিটিউট সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও সকল শিক্ষার্থীরা।
এর আগে ঢোলারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয় হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
