২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সিরাজগঞ্জে নদী থেকে যুবকের মরদেহ উদ্বার!

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোর নদী থেকে শাকিল নামে এক যুবকের মরদেহ উদ্বার করেছে রায়গঞ্জ থানা পুলিশ।

সোমবার (২৩ অক্টোবর) সকালে চান্দাইকোনা মহাশ্মশান সংলগ্ন ফুলজোড় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা অজ্ঞাত যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত অটোরিকশা চালক শাকিল বগুড়া জেলার শেরপুর থানার সামীবাড়ী ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

ওসি আরো জানান, নিহতের মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

সিরাজগঞ্জে নদী থেকে যুবকের মরদেহ উদ্বার!

লিংক কপি হয়েছে!