২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

জলঢাকায় গাঁজা ব্যবসায়ী আটক

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

নীলফামারীর জলঢাকায় গাঁজা সহ গাঁজা ব্যবসায়ি আসাদুল ইসলাম (২৪) কে আটক করেছেন জলঢাকা থানা পুলিশের একটি টিম।

মঙ্গলবার(২৪ অক্টোবর)দুপুরে জলঢাকা পৌরসভা এলাকার ফিউচার ড্রিম একাডেমীর সামনে রাস্তার উপর হইতে এক কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃত গাঁজা ব্যবসায়ি জলঢাকা উপজেলার মুদিপাড়া গ্রামের মৃত ছাদেক আলীর পুত্র আসাদুল ইসলাম।

এ বিষয়ে জানতে চাইলে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তারুল আলম বলেন,আজ মঙ্গলবার অভিযান চালিয়ে আসাদুল ইসলাম নামে এক ব্যক্তি কে ১ কেজি গাঁজা সহ আটক করা হয়।তাহার বিরুদ্ধে মাদক আইনে জলঢাকা থানার মামলা নং-২৬(১০)২৩ রুজু করা হয়, এবং গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

জলঢাকায় গাঁজা ব্যবসায়ী আটক

লিংক কপি হয়েছে!