২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কালকিনি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের নির্বাচন স্থগিত

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

মাদারীপুরের কালকিনি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের নির্বাচন স্থগিত করা হয়েছে। গতকাল কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্বাচন স্থগিত করা হয়। এতে উল্লেখ করা হয়, চলমান নির্বাচনকে ঘিরে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ, পাল্টাপাল্টি দলাদলির কারনে উপজেলা ব্যাপি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরী করা হচ্ছিল। এমন পরিস্থিতিতে কালকিনি পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনে আরো বলা হয় এ পরিস্থিতি এরাতে এডহক কমিটি গঠন করতে বলা হয়েছে। এ ব্যাপারে নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান বলেন, কালকিনি পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীদের আচরণে যে পরিবেশের সৃষ্টি হয়েছে তাতে আইন-শৃঙ্খলা পরিবেশের অবনতি হওয়ার উপক্রম হয়েছে। তাই সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব নয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচন স্থগিত ঘোষণা করেছে।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

কালকিনি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের নির্বাচন স্থগিত

লিংক কপি হয়েছে!