বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকের প্রতিবাদে তার নিজ জেলা ঠাকুরগাঁয়ে পুলিশের সাথে বিএনপি নেতা ও কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে ।
২৯ অক্টোবর রবিবার দুপুর ১ টা শহরের কালিবাড়ি থেকে বিএনপি নেতাকর্মীরা একটি মিছিল বের করে শহরের চৌরাস্তার দিকে যেতে চাইলে পুলিশ মিছিলটি বাধা দেয়।
এক পর্যায়ে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও পাল্টা রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে আন্দোলন কারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। একটি সময় পানি উন্নয়ন বোর্ডের সামনে তারা অবস্থান নেয়। এরপর মিছিলকারীরা সঙ্গে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তবে এ ঘটনায় দুই পক্ষের হতাহতের খবর পাওয়া যায়নি।
সদর থানার ওসি ফিরোজ কবির বলেন,মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছুড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে।
