নড়াইল ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়নের মাধ্যমে জনসচেতনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নড়াইলের আয়োজনে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শাশ্বতী শীল, জেলা ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক (অ:দ:) দিলারা জামান, জেলা চেম্বারের অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান, সাংবাদিক কাজী হাফিজুর রহমান, ব্যবসায়ী নেতা আসলাম খান লুলু, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, নড়াইর জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম, সাংবাদিক আবাদুস সাত্তার প্রমূখ।
এ সময় সেমিনারে বক্তরা বলেন, ভোক্তা অধিকার আইনের যথাযথ প্রয়োগ না থাকায় আমরা প্রতারিত হচ্ছি। এছাড়া ব্যবসায়ীরা কম মূল্যে পণ্য কিনে তাদের ইচ্ছামত অধিক মূল্যে বিক্রি করছে। ব্যবসায়ীদের কেউ নিয়ন্ত্রণ করতে পারছেনা। তাদের ইচ্ছামত পণ্যের দাম নিচ্ছে। এটি নিয়ন্ত্রণ করা জরুরী বলে জানান বক্তরা।
এ সময় ব্যবসায়ীরা বক্তব্যে বলেন, আমরা যেসব পণ্য বিক্রী করে থাকি তা অন্য জায়গা থেকে কিনে আনতে হয়। আমাদের বেশি দামে কিনে এনে সামান্য লাভে বিক্রি করে থাকি। এ সময়ে প্রতারিত হলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করার জন্য জানান সংশ্লিষ্টরা।
