‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ফুলবাড়ীয়ায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা সমবায় অফিসের উদ্যোগে শনিবার সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত র্যালি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ১৫১ ময়মনসিংহ -৬ ফুলবাড়িয়া আসনে আলহাজ্ব এডভোকেট মোঃ মোসলেম উদ্দিন এমপি। বিশেষ অতিথি হিসেবে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান, উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপক ফারজানা শারমীন বিউটি, রাধাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া শিমুল তরফদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল হক চেয়ারম্যান, ডাঃ তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বি এ সালাম মাষ্টার, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মুনীর আহমেদ চঞ্চল, যুবলীগের সভাপতি আঃ কদ্দুস , সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান ভিপি জামান, পৌর যুবলীগের সভাপতি আঃ মালেক, শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক বসির, কাউন্সিলর শাকের আহমেদ খান, উপজেলা ছাত্র লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ মোজাম্মেল হক, উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক আফিফ হাসান খান শামীম সহ অপরাপর নেত্রী বৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার।
ফুলবাড়ীয়ায় জাতীয় সমবায় দিবস পালিত
