২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বৃদ্ধার লাশ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৬ নভেম্বর ২০২৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে চিন্তা রানী (৬৬) নামের এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে দেবীগঞ্জ থানার পুলিশ।

৬ নভেম্বর সোমবার বিকালে দেবীগঞ্জ উপজেলার পৌর এলাকার মধ্যপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধার নাতি জীবন চন্দ্র , সৎ ছেলে নেপাল চন্দ্র , মেয়ে জামাই মুকুল চন্দ্রকে আটক করেছে দেবীগঞ্জ থানার পুলিশ।
নিহত চিন্তা রানী একই এলাকার মৃত ধরনি বিশি রায়ের স্ত্রী।
দেবীগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন চিন্তা রানী নামের ওই ভিক্ষুক।প্রতিবেশিসহ তার আত্মীয় স্বজন অনেক খোঁজাখুঁজি করেন। সোমবার বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে সংশ্লিষ্ট কাউন্সিলরসহ স্থানীয়দের উপস্থিতিতে টিউবওয়েল পাশে সেপটিক রিংয়ের ভিতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহমেদ জানান, সেপটি ট্যাংকির ভিতর থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৬ নভেম্বর ২০২৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে বৃদ্ধার লাশ উদ্ধার

লিংক কপি হয়েছে!