২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নড়াইলে ৫৩ তম গণ প্রকৌশল দিবস পালন

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ০৮ নভেম্বর ২০২৩

“উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আইডিবি’র গৌরবোজ্জ্বল ৫৩তম গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা, র‍্যালী ও কেক কেটে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী।

উদ্বোধন শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের নড়াইল ডিপ্লোামা প্রকৌশলী এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, টিটিসির অধ্যক্ষ আবুল বাসার আল মামুন সিদ্দিকী, আইডিইবির নড়াইল জেলা শাখার সভাপতি মোহাম্মাদ জাহাঙ্গীর কবীর ,সাধারন সম্পাদক মোহাম্মাদ বি এম রমিচউর রহমান প্রমুখ।

র‍্যালীতে শতাধিক ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষক ও শিক্ষাথীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ০৮ নভেম্বর ২০২৩

নড়াইলে ৫৩ তম গণ প্রকৌশল দিবস পালন

লিংক কপি হয়েছে!