২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঝালকাঠির কানাইপুরে শ্রী শ্রী রমা একাদশী ব্রত পালন ও গুরু মহিমা কীর্ত্তন শুরু হয়েছে

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩

ঝালকাঠির কাঠালিয়ার কানাইপুর বাংলাদেশ সেবাশ্রম আয়োজিত ২ দিন ব্যাপি শ্রী শ্রী রমা একাদশী ব্রত পালন ও গুরু মহিমা কীর্ত্তন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়েছে।

উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ তরুন সিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন মহসিন, ইউপি সদস্য মোঃ সেলিম তালুকদার প্রমূখ। সেবাশ্রমের সভাপতি সাবেক জেলা পরিষদ সদস্য রেবা রানী মন্ডলের সভাপতিত্বে অন্যোদের মধ্যে বক্তব্য রাখেন, সেবাশ্রমের সাধারন সম্পাদক ডাঃ সোহাগ মজুমদারসহ আরো অনেকে। অনুষ্ঠানের মধ্যে ছিলো, শুভ অধিবাস, মঙ্গলঘট স্থাপন, আহিৃক ও গুরু বন্দনা, তুলসী দেবীর আরতী, গুরু লীলা সংগীত,আরতী কীর্তন, ভজন ও গুরু লীলা সংগীতসহ নানা ধরনের অনুষ্ঠান। আগামী কাল শনিবার সকালে প্রসাদ বিতরনের মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হবে। অনুষ্ঠানে দেশের বিভিন্নস্থান থেকে হাজার হাজার ভক্তবৃন্দ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩

ঝালকাঠির কানাইপুরে শ্রী শ্রী রমা একাদশী ব্রত পালন ও গুরু মহিমা কীর্ত্তন শুরু হয়েছে

লিংক কপি হয়েছে!