২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

লংগদুতে ২০ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন দীপংকর তালুকদার এমপি

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ নভেম্বর ২০২৩

বিএনপি জামাতের অবরোধের নামে দেশে অরাজকতা সৃষ্টি করছে, তাদের এই ধরনের নাশকতা এড়াতে সকলকে সচেতন থাকতে হবে। তারা নির্বাচনে না গিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।

রাঙ্গামাটির লংগদুতে জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড ও এলজি ইডি এর উন্নয়ন প্রকল্পের ৩৫ কোটি টাকার ২০ টি প্রকল্প উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্য মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপকংর তালুকদার এমপি।

এ সময় তিনি আরো বলেন, ১৯৯৭ সালে বর্তমান সরকার শেখ হাসিনার হাত ধরে যখন পাহাড়ে শান্তিচুক্তি বাস্তবায়ন করা হয়,তখন একদল মৌলাবাদী অপপ্রচার চালিয়ে ছিলো, শান্তিচুক্তি হলে পাহাড়ে কেউ থাকতে পারবেনা চলে যেতে হবে। অথচ এখন বর্তমানে পাহাড়ে যে হারে উন্নয়ন হচ্ছে আর কোন সরকার এরকম উন্নয়ন করতে পারেনি।

এসময় সাংবাদিক আরমান খানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা,জেলা পরিষদের সহকারী প্রকৌশলী এরশাদুল হক, লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবুল দাশ বাবু, জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, আসমা বেগম সহ অন্যান্যরা।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ১২ নভেম্বর ২০২৩

লংগদুতে ২০ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন দীপংকর তালুকদার এমপি

লিংক কপি হয়েছে!